হাসিনামুক্ত স্বাধীনতা রক্ষা করতে হবে: রাশেদ প্রধান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনামুক্ত স্বাধীনতা রক্ষা করতে হবে: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘৭১-এর প্রেরণায় আমাদের ২৪-এর বিপ্লব করতে হয়েছে। কারণ, ৭১-এ আমরা প্রকৃত স্বাধীনতা পাই নাই। আমরা নামে স্বাধীন হয়েছিলাম কিন্তু আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভারতের কাছে বন্ধক দেওয়া ছিল।’

তিনি আরও বলেন, ‘২৪ এ ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পাওয়া শুরু করেছি। ভারতীয় আগ্রাসনমুক্ত সার্বভৌমত্ব এবং ফ্যাসিস্ট শেখ হাসিনামুক্ত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।’

বুধবার (২৬ মার্চ) সকালে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাগপা আয়োজিত ‘৭১ এর প্রেরনায় ২৪ এর বিপ্লব, স্বাধীনতা রক্ষা করো’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘আমি ৭১ এবং ২৪ এর সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ নতুন সূর্যোদয়ের মাধ্যমে আমরা এক নতুন স্বাধীনতা দিবস পেয়েছি। যেই স্বাধীনতা দিবসে ফ্যাসিজম নাই, স্বৈরাচার নাই, আয়নাঘর নাই, গণতন্ত্রের হত্যাকারী শেখ হাসিনাও নাই। যে কোন মূল্যে ৫ আগস্টের পূর্বের ঐক্যকে ধারণ করে, আমাদের এই স্বাধীনতা রক্ষা করতে হবে।’

‘নতুবা ভারতীয় চাণক্য নীতির নীলনকশা এবং গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশকে আবারও গ্রাস করবে। তাই সকলে মিলে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে’, বলেন জাগপা’র মুখপাত্র।

জাগপা প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, মো. হাসমত উল্লাহ, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সাবেক সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুগ্ম আহ্বায়ক সাজু মিয়া, শ্রমিক জাগপার সদস্য সচিব মনোয়ার হোসেন, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মাহিদুর রহমান বাবলা, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ