হাসিনার অপশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলুন : আমিরাত বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনার অপশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলুন : আমিরাত বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৬, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৬, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ

 

এম এনাম হোসেন, ইউএই প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সংযুক্ত আরব আমিরাত বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন। আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন এর সঞ্চালনায় গত ২৪ জুন (সোমবার) শারজাহ নুর আল হেলাল হোটেল হলরুমে এই দোয়া মাহফিল সম্পন্ন হয়।

দোয়া-মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন
মাওলানা হাবিব উল্লাহ এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউএই বিএনপি আহ্বায়ক সদস্য এস এম মোদাচ্ছের শাহ ।

মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,
বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, গনতন্ত্র মুক্তি আন্দোলনের আপোষহীন নেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করি। তিনি যেন আমাদের মাতৃতূ্ল্য নেত্রীর পরিপূর্ণ সুস্থতা দান করেন। আজকের দোয়া মাহফিল বিএনপির প্রত্যেক নেতাকর্মীদের জন্য অত্যন্ত আবেগ ও অনুভূতির। লক্ষ কোটি কর্মীদের দোয়া ও ভালোবাসায় আবারও আমাদের আদর্শিক মা দলের অগ্রভাগে নেতৃত্ব প্রদান করবেন এই প্রত্যাশায় মহান রব যেন আমাদের ফরিয়াদ কবুল করেন।

বক্তারা বলেন, কোটি কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করা হচ্ছে। অবৈধ সরকারের মদদে দেশকে অর্থনৈতিকভাবে প্রায় পঙ্গু করা হয়েছে। জয় -পুতুল,আজিজ, বেনজির, মতিউররা লুটপাট -দূর্নীতি করে বীরদর্পে ঘুরে বেড়ায় এবং এসব চোরদের অবৈধ সরকার জামাই আদর করছে। অন্যদিকে বেগম খালেদা জিয়ার মতো দেশবরেণ্য একজন রাজনীতিবিদকে মিথ্যা মামলায় বন্দী রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না। আসুন সকলেই ঐক্যবদ্ধ হয়ে হাসিনার এই অপশাসনের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলি।

এসময় উপস্থিত ছিলেন, আমিরাত বিএনপির সিনিয়র সদস্য প্রকৌশলী আব্দুস সালাম খান, বিএনপি নেতা নাসিম উদ্দিন চৌধুরী, ইউএই বিএনপির সাবেক যুগ্ম সম্পাদ এম এনাম হোসেন, শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক, আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহিন, সাবেক সহ সাধারণ সম্পাদক এইচ এম ফারুক হোসেন, ইউএই আহ্বায়ক সদস্য শামসুন্নাহার স্বপ্না, শহিদুল ইসলাম, মুহাম্মদ জামাল উদ্দিন, তছলিম উদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী, হারুন অর রশিদ, জামাল উদ্দিন কন্ট্রাকটার, নীল রতন দাস, ফরিদ আহমেদ, আনোয়ার হোসেন, হুমায়ূন কবির সুমন, সজীব গাজী, জয়নাল আবেদীন সহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন‌।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ