হিন্দুদের বিভক্ত করার প্রক্রিয়া আ'লীগ শুরু করেছিল : অপর্ণা রায় - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হিন্দুদের বিভক্ত করার প্রক্রিয়া আ’লীগ শুরু করেছিল : অপর্ণা রায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

আওয়ামী লীগ নিজেদের স্বার্থে হিন্দুদের রাজনৈতিকভাবে বিভক্ত করার প্রক্রিয়া শুরু করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায়। তিনি বলেন, এখন আর কোনো বিশেষ দল কানামাছি খেলা হিন্দুদের দিয়ে খেলাতে পারবে না।

শনিবার (০১ মার্চ) রাজধানীর গেন্ডারিয়ায় বাংলাদেশ জাতীয় শিব মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর কমিটির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে অপর্ণা রায় এ কথা বলেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের এই সভাপতি বলেন, হিন্দু সম্প্রদায়কে কোনো রাজনৈতিক দল আর বিশেষ তকমা লাগাতে পারবে না। হিন্দুদেরকে শুধু ভোটের সময় ব্যবহার করা হতো। হিন্দুরা দেরিতে হলেও আজ সেই সত্য অনুধাবন করতে পেরেছে।

পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর কমিটির সভাপতি গৌতম মিত্রের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভদ্রের সঞ্চালনায় কর্মীসভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, সমীর সরকার, মিতা দত্ত, সুহৃদ, এ্যানিথা রায়, বনিল রায়, অজয় কর, শংকর সরকার, বিজয় চন্দ্র পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ