১২ দলের অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১২ দলের অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে শনিবার দুপুর ১২টায় রাজধানীর মাতুয়াইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ১২ দলীয় জোটের ঢাকার প্রবেশপথ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিকে ১২ দলীয় জোটের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে হঠাৎ পুলিশ জোটের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এ সময় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনসহ ১২ দলের প্রায় ২৫ নেতাকর্মী আহত হয়।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের শনিবার ঢাকার প্রতিটি প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী ৩৬টি দল ঢাকার প্রবেশমুখে কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।

সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামসহ মোট ৩৬টি দলও আজ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে। এ ছাড়া গণঅধিকার পরিষদের দুই অংশ ও এবি পার্টি একই কর্মসূচি পালন করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ