১২-১৮ জানুয়ারি সারা দেশে সিপিবির বিক্ষোভ সপ্তাহ ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১২-১৮ জানুয়ারি সারা দেশে সিপিবির বিক্ষোভ সপ্তাহ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ

 

১১ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সপ্তাহ কর্মসূচি ঘোষণা করেছে কমিউনিস্ট পার্টি। আজ মঙ্গলবার দলের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—দুঃশাসন হটানো, ব্যবস্থা বদলানো, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা, নিত্যপণ্যের দাম কমানো, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু এবং পাচারের টাকা ও খেলাপি ঋণ উদ্ধারসহ এর সঙ্গে জড়িতদের শ্বেতপত্র প্রকাশ ও দোষীদের শাস্তি, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দেশে সাম্রাজ্যবাদী বিদেশি হস্তক্ষেপ বন্ধ করা। এসব দাবিতে ১২-১৮ জানুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সভা-সমাবেশ-বিক্ষোভ-পদযাত্রার কর্মসূচি পালন করবে দলটি।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিবৃতিতে ইউনিয়ন, জেলা-উপজেলায় সভা-সমাবেশ-বিক্ষোভ-পদযাত্রার মাধ্যমে এই ‘বিক্ষোভ সপ্তাহের’ কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট সব শাখার প্রতি আহ্বান জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ