১৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সাথে সাংগঠনিক টিমের মতবিনিময় সভা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সাথে সাংগঠনিক টিমের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ৫, ২০২২ ৯:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ৫, ২০২২ ৯:৫০ অপরাহ্ণ

 

সিলেট মহানগরীর ১৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সাথে সাংগঠনিক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) রাত ৭টায় ১৩নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গুলজার আহমদ এর সভাপতিত্বে ও বেলাল আহমদ এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিমের প্রধান জিয়াউল গনি আরেফিন জিল্লুর বলেন, ১৩নং ওয়ার্ডে বিএনপির কার্যক্রম বেগবান করার লক্ষ্যে রাজপথের নির্যাতিত এবং দলের জন্য ত্যাগী নেতাকর্মীদেরই প্রাধান্য দেওয়া হবে।

তিনি আরো বলেন, বর্তমান সময়ে সরকারের পায়ের নীচে মাটি নেই। বর্তমান সরকারের কারসাজীর কারণে আজ মানুষ দিশেহারা। দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এখন মানুষের মরার উপর খাড়ার ঘা হিসেবে বিবেচিত হচ্ছে।

এখনই সময় তারেক রহমানের নির্দেশে সরকারের বিরুদ্ধে দূর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক টিমের সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. নাজমুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জামাল আহমদ, আবুল হোসেন, অজয় দেব, ভূট্টু আহমদ, কামরুল ইসলাম, রিপন আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ