১৭ এপ্রিল ইলিয়াস আলী গুমের ১০ বছর - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৭ এপ্রিল ইলিয়াস আলী গুমের ১০ বছর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৩, ২০২২ ১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৩, ২০২২ ১:০৬ অপরাহ্ণ

 

সিলেট প্রতিনিধি

সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলার সাবেক সফল সভাপতি ও সাবেক এমপি জননেতা এম ইলিয়াস আলী ও গাড়ী চালক আনসার আলী গুমের ১০ বছর অতিবাহিত হচ্ছে ১৭ এপ্রিল রোববার।
জননেতা এম ইলিয়াস আলী গুমের ১০ বছর অতিবাহিত হওয়ায় ইলিয়াস আলী সহ গুমকৃতদের সন্ধানের দাবীতে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে কর্মসূচী ঘোষণা করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ১৭ এপ্রিল রোববার সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান, জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান এবং বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১৮ এপ্রিল সোমবার সিলেট জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ সুরমার কুশিয়ারা কনভেনশন হলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধানের দাবীতে জেলা বিএনপি ঘোষিত কর্মসূচী সফল করার জন্য জেলা বিএনপি অঙ্গ সংগঠন, জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ