১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১১:১০ অপরাহ্ণ

 

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন ছাড়াও কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়নের সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে গত বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়।

প্রিলিমিনারি টেস্টে স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী আবেদন করেন। এরমধ্যে পরীক্ষায় অংশ নেন ৬ লাখ ৮ হাজার ৪৯২ জন। যারমধ্যে স্কুল-২ পর্যায়ে ৯০ হাজার ১৯১ জন, স্কুল পর্যায়ে ৩ লাখ ২ হাজার ৪২২ জন এবং কলেজ পর্যায়ে অংশ নেন ২ লাখ ১৫ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী।

এ বিষয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জনসহ সর্বমোট ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া সবমিলিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ।

পরীক্ষার ফলাফল জানতে ক্লিক করুন এই লিংকে ।  এছাড়াও কৃতকার্য প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ