১৮ই অক্টোবর ঢাকায় সমাবেশসহ বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৮ই অক্টোবর ঢাকায় সমাবেশসহ বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ

 


সরকার পতনের এক দফা দাবি আদায়ে ১৮ই অক্টোবর পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর বিএনপি কার্যালয়ের সামনে রোডমার্চের সমাপনী সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচিগুলো হলো-বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে ৯ই অক্টোবর দেশব্যাপী সমাবেশ। এক দফা দাবিতে ঢাকায় ১২ই অক্টোবর ছাত্র সমাবেশ। ১৪ই অক্টোবর খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশে অনশন। ১৬ই অক্টোবর যুব সমাবেশ ও ১৮ই অক্টোবর ঢাকায় জনসমাবেশ। ১৮ই অক্টোবর সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মির্জা ফখরুল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ