২০১৮ সালের মতো নয়, আইন অনুযায়ী নির্বাচন হবে : সিইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২০১৮ সালের মতো নয়, আইন অনুযায়ী নির্বাচন হবে : সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৬, ২০২২ ১:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৬, ২০২২ ১:০৯ অপরাহ্ণ

 

স্টাফ করেসপডেন্ট

সময় মতোই আগামী সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, বর্তমান কমিশন প্রতিশ্রুতি রক্ষা করতে এসেছে, ডিগবাজি নয়। ২০১৮ সালের মতো নয়, আইন অনুযায়ী নির্বাচন হবে। নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নির্বাচন করতে চায় কমিশন।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে নির্বাচন ভবনে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বসে ইসি। এসময় সংলাপের সূচনা বক্তব্যে সিইসি একথা বলেন।

এরআগে জমিয়তের পক্ষ থেকে সুষ্ঠু ভোটের জন্য ১১ দফা লিখিত প্রস্তাব ইসির কাছে তুলে ধরা হয়।

ভবিষ্যতে নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) দুর্নীতিতে জড়িত হবে না বলে সাফ জানিয়ে দেন সিইসি।

এসময় সিইসি বলেন, পেশীশক্তি ও ভোটে কালো টাকা ব্যবহার বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এটার জন্য কমিশন একা কিছু করতে পারবে না, রাজনৈতিক দলগুলোকে এই সংস্কৃতি বের আসতে হবে।

গত ১৭ জুলাই থেকে শুরু হওয়া এই সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ