২৪ বছর পর একসঙ্গে ফ্রেমবন্দি সালমান-ঐশ্বরিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৪ বছর পর একসঙ্গে ফ্রেমবন্দি সালমান-ঐশ্বরিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ৮:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ৮:৪৫ পূর্বাহ্ণ

 

বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা সালমান খানের জীবনে একাধিক নারীসঙ্গের কথা ওপেন সিক্রেট। সঙ্গীতা বিজলানি, সোমি আলি থেকে ক্যাটরিনা, ইউলিয়া ও পূজা হেগড়ের সঙ্গে ভাইজানের প্রেমের সম্পর্কের কথা সবার জানা। তবে সালমানের জীবনের সবচেয়ে চর্চিত রোম্যান্স পর্বে নাম জড়িয়ে রয়েছে ঐশ্বরিয়া রাইয়ের। সোমি আলির সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি রাইয়ের সৌন্দর্যে মোহিত হয়েছিলেন সালমান। এরপর একটু একটু করে ঘনিষ্ঠতা বাড়ে দু’জনের।

কিন্তু বেশিদিন স্থায়ী হয়নি সালমান-ঐশ্বরিয়ার প্রেম। দ্রুতই মোহভঙ্গ হয় ‘হাম দিল দে চুকে সনম’ নায়িকার। সালমান-ঐশ্বরিয়ার বিচ্ছেদ পর্ব নিয়েও কম চর্চা হয়নি। এমনকি সালমানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন নায়িকা। শুধু তাই নয়, সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরেও সালমান পিছু ছাড়েননি ঐশ্বরিয়ার, এমন অভিযোগও ছিল নায়িকার। তবে সেসব দু-দশক আগের কথা! জীবনখাতে অনেকটা পথ পেরিয়ে এসেছেন দুজনেই।একই ইন্ডাস্ট্রির অংশ হলেও পরস্পরকে যতটা সম্ভব এড়িয়ে চলেন সালমান-ঐশ্বরিয়া। তবে সম্প্রতি ২৪ বছর পর একসঙ্গে আম্বানিদের পার্টিতে একফ্রেমে বন্দি হলেন দুজনে! হ্যাঁ, গল্প নয় একদম সত্যি কথা। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল সেই ছবি। 

সম্প্রতি ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’র উদ্বোধনী অনুষ্ঠানে আম্বানিদের আমন্ত্রণে এক ছাদের নিচে উপস্থিত হয় গোটা বলিউড। অনুষ্ঠানে দ্বিতীয় দিনও হাজির হয়েছিলেন সালমান-শাহরুখরা। হলিউড তারকা টম হল্যান্ড, জেন্ডেয়ার সঙ্গে ছবির জন্য পোজ দিচ্ছিলেন অভিনেতা। সেই ছবিতে ধরা দেন হোস্ট নীতা আম্বানিও। ভাইরাল এই ছবিটি লক্ষ্য করলে স্পষ্টই দেখা যাবে ছবির একদম বাঁ দিকে মেয়ে আরাধ্যাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ঐশ্বর্য। সম্পূর্ণ অজান্তেই একফ্রেমে বন্দি হয়েছেন দুজনে। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ