২৫ জানুয়ারি মহানগর ও জেলায় সমাবেশ করবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৫ জানুয়ারি মহানগর ও জেলায় সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ

 

২৫ জানুয়ারি মহানগর ও জেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (১৬ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আয়োজিত সমাবেশ শেষে ও মিছিল পূর্বে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা দেন।

মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি এবং ১০ দফা দাবি আদায়ে সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে আগামী ২৫ জানুয়ারি সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ