২৫ মার্চ’র কালরাত স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৫ মার্চ’র কালরাত স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৫, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৫, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
২৫ মার্চের ভয়াল কালরাতকে স্মরণ করে প্রতি বছরের মতো এ বছরও দেশের অন্যতম নাট্য সংগঠন প্রাচ্যনাট আয়োজন করতে যাচ্ছে ‘লালযাত্রা’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে সোমবার (২৫ মার্চ) বিকাল ৫টায় একটি ইম্প্রোভাইজেশনের মধ্য দিয়ে প্রাচ্যনাট সবান্ধব হেঁটে যাবে স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত।

এ সময় গাওয়া হবে ‘ধনধান্য পুষ্প ভরা’সহ দেশের গান। স্মৃতি চিরন্তন চত্বরে সকল শহীদদের প্রতি সম্মানার্থে প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে শেষ হবে এবারের লাল যাত্রা। লালযাত্রায় এবার মা ভূমিকায় থাকবে স্নাতা শাহরিন। ‘লালযাত্রা’র মূল ভাবনা রাহুল আনন্দ।

গত এগারো বছর ধরে নিয়মিতভাবে ‘লালযাত্রা’র মাধ্যমে শহীদদের স্মরণ করছে প্রাচ্যনাট। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

রাহুল আনন্দ বলেন, ‘২৫ মার্চ ভয়াল কালরাতের শহীদের তাজা রক্তে ভিজে রাঙা হলো পলাশ, শিমুল – হরেক রঙের ফুল। দীর্ঘ কালরাত্রির প্রাক্কালে আমাদের পূর্বপুরুষের লাল রক্তের পথ ধরে- স্বাধীন আমরা হেঁটে চলি ঐক্যের বন্ধনে, লালযাত্রায়…।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ