২৯শে ডিসেম্বর থেকে সারাদেশে সেনা মোতায়েন' - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৯শে ডিসেম্বর থেকে সারাদেশে সেনা মোতায়েন’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্ক

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ২৯শে ডিসেম্বর থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন থাকবে। আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

ইসির চিঠিতে বলা হয়েছে, প্রতিটি জেলা, উপজেলা ও মহানগরের বিভিন্ন ‘নোডাল পয়েন্ট’ ও সুবিধাজনক স্থানে সশস্ত্র বাহিনীর সদস্যরা অবস্থান করবে। চিঠিটি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে পাঠিয়েছে ইসি। চিঠিতে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। চিঠিতে বলা হয়েছে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সশস্ত্র বাহিনীর সঙ্গে থাকবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ