৩০ মে ও ৩০ ডিসেম্বর: দুটি তারিখ, দুটি ইতিহাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩০ মে ও ৩০ ডিসেম্বর: দুটি তারিখ, দুটি ইতিহাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
৩০ মে ও ৩০ ডিসেম্বর—এই দুটি তারিখ বাংলাদেশের ইতিহাসে গভীর তাৎপর্য বহন করে। ত্যাগ, সাহস ও দেশপ্রেমের উজ্জ্বল প্রতীক হয়ে আছে এই দুই দিন।

৩০ মে ১৯৮১ সালে চট্টগ্রামে শহীদ হন বাংলাদেশের ৮ম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি নিজের জীবন উৎসর্গ করেন। তার এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অন্যদিকে (৩০ ডিসেম্বর) স্মরণীয় হয়ে থাকবে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, শিক্ষার প্রসার এবং নারী ক্ষমতায়নে তার ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনস্বীকার্য। জাতির এই নেত্রী তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও অবদানের মাধ্যমে দেশের মানুষকে নতুন দিশা দেখিয়েছেন।

এই দুই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় দেশের জন্য আত্মত্যাগকারী মহান নেতা ও মুক্তিযোদ্ধাদের কথা, যারা নিজেদের জীবন ও স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে জাতিকে স্বাধীন ও শক্তিশালী করতে কাজ করেছেন।

৩০ মে ও ৩০ ডিসেম্বর শুধু স্মৃতির দিন নয়, বরং এই দুটি তারিখ জাতিকে একতা, সাহস ও স্বাধীনতার মূল্য নতুন করে উপলব্ধি করায়। বাংলাদেশ চিরকাল তাদের ত্যাগ ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

নতুন প্রজন্ম এই ইতিহাস থেকে অনুপ্রেরণা গ্রহণ করবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকারে এগিয়ে যাবে—এই প্রত্যাশাই সকলের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ