৩২টি চলচ্চিত্র পাচ্ছে ৯ কোটি টাকার অনুদান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩২টি চলচ্চিত্র পাচ্ছে ৯ কোটি টাকার অনুদান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

প্রতিকী ছবি

২০২৪-২৫ অর্থবছরে ৩২টি চলচ্চিত্র নির্মাণে মোট ৯ কোটি টাকা অনুদান দিচ্ছে সরকার। সোমবার (১ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য। প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ৭৫ লাখ টাকা এবং প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।

পূর্ণদৈর্ঘ্য অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র:
‘রবিনহুডের আশ্চর্য অভিযান’, ‘মায়ের ডাক’, ‘জুলাই’, ‘রূহের কাফেলা’, ‘পরোটার স্বাদ’, ‘খোঁয়ারি’, ‘জীবন অপেরা’, ‘জলযুদ্ধ’, ‘কবির মুখ’, ‘কফিনের ডানা’, ‘নওয়াব ফুজুন্নেসা’ ও ‘জুঁই’।

স্বল্পদৈর্ঘ্য অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র:
‘মন্দ-ভালো’, ‘ফেলানী’, ‘ঝুঁকির মাত্রা’, ‘জীবনের গান’, ‘হু হ্যাজ মেইড আস ফ্লাই’, ‘ভরা বাদর’, ‘১২৩০’, ‘বৃন্দারাণীর আঙুল’, ‘একটি সিনেমার জন্য’, ‘দাফন’, ‘সাঁতার’, ‘মাংস কম’, ‘গগন’, ‘অতিথি’, ‘বোবা’, ‘অদ্বৈত’, ‘আশার আলো’, ‘গর্জনপুরের বাঘা’, ‘হোয়ার দ্য ওয়াটার স্লিপস’ ও ‘অপসময়’।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত শর্ত ও বিধিনিষেধ মেনে এই চলচ্চিত্রগুলো নির্মাণে অনুদান প্রদান করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ