৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ

 

৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যে হলেও সিলেটেও ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিলেটের ছাতক থেকে ১১.৫ কিলোমিটার উত্তর-পূর্বে, সিলেট শহর থেকে ২৬.৭ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে ২১.৭ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে। মৃদু এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ