৪ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় সমাবেশ আমরা সফল করব - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় সমাবেশ আমরা সফল করব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ

 

বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের জন্য, যারা শহীদ হয়েছেন গণতন্ত্রের জন্য তাদের জন্য। যারা যুদ্ধ করেছেন গণতন্ত্রের জন্য, যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আগামী ৪ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় সমাবেশ আমরা সফল করব।’

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সাতক্ষীরা আমতলা মোড়ে নিরিবিলি কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা জেলা বিএনপির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি একথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমরা কি করতে চাই তা স্পষ্ট করে বলেছি। আমরা গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। কেয়ার টেকার সরকার প্রতিষ্ঠা করতে চাই। ভাল একটা নির্বাচনের জন্য গ্রহণযোগ্য ভালো একটা নির্বাচন কমিশন গঠন করতে চাই।

তি‌নি ব‌লেন, ‘এক সময় আওয়ামী লীগ কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলনের নামে এমন কর্মকান্ড নাই যা তারা করে নাই। আওয়ামী লীগ এখন বলে হাইকোর্ট কেয়ারটেকার সরকার বাতিল করেছে। তাহলে কেয়ারটেকার মানতে তো আওয়ামী লীগের অসুবিধা নাই। সংবিধান ছাড়াও ৯১ সালে কেয়ারটেকার পদ্ধতিতে নির্বাচন হয়েছে। এখন তাহলে বাধা কোথায়? তখন তো সংবিধানে কেয়ার টেকার পদ্ধতি ছিল না। তখন যদি বাধা না হয়, তাহলে এখন বাধার কথা কেন বলা হচ্ছে।’

ছাত্রদ‌লের সা‌বেক এই সভাপ‌তি বলেন, ‘ট্রেন, বাস, প্রশাসন সব ব্যবহার করে রাজশাহীতে জনসভা করেছেন। বেশ বড় জনসভা। জনসমর্থন আপনি জনগণকে দেখাচ্ছেন। ভালো কথা। জনসমর্থন যদি থাকে তাহলে কেয়ার টেকারে অসুবিধা কি? আসুন, কেয়ার টেকার সরকার তৈরি করে একটা নির্বাচন করি। কার জন সমর্থন কতটুকু একটু যাচাই করি।’

আওয়ামী লীগ এমন একটি দল তারা যা অতীতে বলে বর্তমানে তা মানতে চায় না। যেমন কেয়ারটেকার সরকার এবং আন্দোলন যোগ ক‌রেন তি‌নি।

জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, আব্দুল আলীম সদস্য সচিব জেলা বিএনপি, যুগ্ন আহ্বায়ক সর্ব জনাব শেখ তারিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব প্রমূখ। সভায় আগামী ৪ঠা ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় সমাবেশ সাফল্য মন্ডিত করার জন্য কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ