৪ শিক্ষার্থীকে বলৎকার, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪ শিক্ষার্থীকে বলৎকার, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৬, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৬, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে চার শিশুকে বলৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম (২৬) উপজেলার শংকরপুর গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে। তিনি চাটখিল পৌরসভার আল ফারুক একাডেমী মাদরাসার শিক্ষক।

খোঁজ নিয়ে জানা যায়, নির্যাতনের শিকার শিশুদের বয়স ১০ থেকে ১২ বছর। গত কয়েক মাস ধরে ভয় ভীতি দেখিয়ে চার শিক্ষার্থীসহ আরো কয়েকজন শিক্ষার্থীকে মাদরাসার ভিতরে বলাৎকার করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক। পরে ভুক্তভোগী শিশুরা তাদের পরিবারকে বিষয়টি জানালে তাদের পরিবার শিশুদের সাথে নিয়ে চাটখিল থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইমদাদুল হক বলেন, এ ঘটনায় এক ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ