৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশ চলছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনটির ছাত্রসমাবেশ চলছে। রবিবার (১ জানুয়ারি) দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করছেন ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সঞ্চালনায় রয়েছেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

এর আগে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জিয়া পরিবার ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন নেতাকর্মীরা।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ