৪৯ বছরে রাজ শুভশ্রীর কাছ থেকে যে উপহার পেলেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
২১ ফেব্রুয়ারি ৪৯ বছরে পা দিয়েছেন কলকাতার জনপ্রিয় পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী। সকালেই নিজেদের বিশেষ মুহূর্তের ছবির কোলাজ দিয়ে তৈরি ভিডিও পোস্ট করে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন টালিউডের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
ক্যাপশনে শুভশ্রী লেখেন, আমার স্নোম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান এবং সবচেয়ে ভাল একজন মানুষ। আমি তোমায় সবচেয়ে বেশি ভালবাসি। শুভ জন্মদিন।
এদিন সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন রাজ। জন্মদিনের সকাল বাড়ির সদস্যদের সঙ্গে কাটিয়ে পরে মুখ্যমন্ত্রীর ভাষা দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন এ পরিচালক।
বিশেষ দিনে স্ত্রী শুভশ্রীর পক্ষ থেকে কী উপহার পেলেন রাজ, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।
এ প্রসঙ্গে রাজ বলেন, ‘বিগত কয়েক বছরে শুভ আমাকে জন্মদিনে ফোন উপহার দিত। কিন্তু এবার থেকে ঠিক করেছি নতুন ফোন আমি তিন-চার বছরের আগে বদলাব না। তাই এ বার শুভর কাছে একটা পছন্দের পারফিউম চেয়ছিলাম। ও আমাকে সেটাই উপহার দিয়েছে। এখন আর জন্মদিন পালন করতে পছন্দ করি না। ছোটবেলায় ভাল লাগত।’
জনতার আওয়াজ/আ আ