৪৯ সদস্যের মন্ত্রিসভায় তিনজন টেকনোক্র্যাট - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪৯ সদস্যের মন্ত্রিসভায় তিনজন টেকনোক্র্যাট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় মোট ৪৯ জন সদস্য থাকছেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে একই দিন সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

পূর্ণমন্ত্রীদের মধ্যে টেকনোক্র্যাট হিসেবে শপথ নিচ্ছেন খলিলুর রহমান এবং আমিনুর রশিদ হাজী ইয়াসিন। খলিলুর রহমান পূর্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এর অধীনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন।

রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, আমিনুর রশিদ হাজী ইয়াসিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তবে আনুষ্ঠানিকভাবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে তা এখনো নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে প্রতিমন্ত্রীদের মধ্যে টেকনোক্র্যাট হিসেবে দায়িত্ব পাচ্ছেন আমিনুল হক। তিনি ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ ও দায়িত্ব বণ্টন সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আজই প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ