৫ মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৫ মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২, ২০২৫ ১:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২, ২০২৫ ১:১০ অপরাহ্ণ

লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া
 

জনতার আওয়াজ ডেস্ক

লন্ডনে চিকিৎসা শেষে ৩ মাস ২৫ দিন পর সোমবার (৫ মে) দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, উনার শারিরীক অবস্থা আগের থেকে ভালো। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ মে দেশে ফিরবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন। দেশে ফিরতে পুরোপুরি এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া না গেলেও লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক ও সফর সঙ্গীরা সম্ভাব্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন। তারেক রহমান পুরো বিষয়টি তদারকি করছেন।

লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়ার সফরসঙ্গী থাকবেন ৮ জন। তারা হচ্ছেন-তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপাসনের উপদেষ্টা ডা. আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম এবং রূপা হক।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ই জানুয়ারি লন্ডনে যান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনের ’দ্য লন্ডন ক্লিনিকে ‘ প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে ১৮ দিন চিকিৎসা গ্রহণ করেন তিনি। পরবর্তীতে ডাক্তারদের পরামর্শে বেগম জিয়াকে ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়।

সেখানেও প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্ববধানে চিকিৎসা চলে। চিকিৎসকের অনুমতিক্রমেই দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন। পুরোপুরি সুস্থ না হলেও উন্নত চিকিৎসা গ্রহণ ও পরিবারের সদস্যদের সান্নিধ্যে থেকে আগের থেকে অনেকটাই সুস্থ আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বর্তমানে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। সেখানে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ