৫তারিখের পর যারা চাঁদাবাজি লুটপাটে ব্যাস্ত তাদেরকেও বর্জন করতে হবে - মুফতি ফয়জুল করীম - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৫তারিখের পর যারা চাঁদাবাজি লুটপাটে ব্যাস্ত তাদেরকেও বর্জন করতে হবে – মুফতি ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ

 

রফিকুল ইসলাম রফিক,বিশেষ )প্রতিনিধি ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম চরমোনাই বলেছেন,রাষ্ট্রপতি সত্য গোপন করে শপথ ভঙ্গ করেছেন। তিনি বঙ্গভবনে আমাদের সামনে বলেছেন অবৈধ প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তাঁর কাছে রয়েছে। শপথ ভঙ্গ করলে তিনি আর রাষ্ট্রপতি থাকতে পারেন না । তিনি রাষ্ট্রপতিকে সম্মানের সঙ্গে পদত্যাগ করার আহ্বান জানান। তিনি বলেন,সংবিধানের দোহাই দিয়ে কোন লাভ হবে না।

এটা বহুবার কাটা ছেঁড়া করা হয়েছে। এ সংবিধান জনগনের জন্য নয় এটি ক্ষমতাসীনদের জন্য রক্ষা কবচ। ফয়জুল করিম রোববার বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড চত্বরে ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ দক্ষিন আয়োজিত সীরাতুন্নবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। তিনি বলেন,অর্ন্তবর্তী সরকারকে একটি যৌক্তিক সময় পর্যন্ত থাকতে দিতে হবে। তারা রাস্ট্র সংস্কার কাজে হাত দিয়েছে।

এর আগে সমাবেশে তিনি বলেন ৫তারিখে স্বৈরাচার পতন হয়েছে। ৫তারিখের পর যারা চাঁদাবাজি,সন্ত্রাস লুটপাটে ব্যাস্ত হয়ে পড়েছে তাদেরকে আগামী নির্বাচনে বর্জন করতে হবে।ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ দক্ষিন সভাপতি ডিএম ইলিয়াস আহমাদ আমিনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মুফতি মানসুর আহমাদ,কেন্দ্রীয় নেতা ডাঃ নাসির উদ্দিন,ময়মনসিংহ দক্ষিনের সভাপতি মাও.মামুনুর রশিদ,মুজাহিদুল ইসলাম,

মাও.তাজুল ইসলাম কাসেমী,মাও.মোস্তাফিজুর রহমান,মনিরুজ্জামান তরফদার,আব্দুল্লাহ আল মামুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। ফয়জুল করিম বলেন,জনগন টাকা দিয়ে দারোয়ান রেখেছিল দোকান চুরির জন্য নয়। বিগত সরকারের ৪ব্যাক্তি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আজকে যে শিশু জন্ম নিচ্ছে তাঁর মাথার উপরও ঋনের বোঝা। আগামী জনগনের পাহারা দিতে পারে চুরি করবে না এমন সরকার প্রতিষ্ঠা করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ