৬০ উপজেলায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৬০ উপজেলায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৫, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৫, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোট গ্রহণ। এখন চলছে গণনা।

বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে দেশের ৬০টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনের প্রথম চার ঘণ্টায় প্রাথমিক তথ্য অনুযায়ী গড়ে ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব শফিউল আজিম। বুধবার বেলা ১টার দিকে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এদিকে, আজকের ভোটযুদ্ধের মধ্যদিয়ে এবারের উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ২০টি উপজেলায় আগামী ৯ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় একজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জনসহ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবমিলিয়ে এই ধাপে মোট ভোটার সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ