৬০-৭০ শতাংশ ভোট দেখাতে না পারলে স্যাংশন আসবে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৬০-৭০ শতাংশ ভোট দেখাতে না পারলে স্যাংশন আসবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
এবারের নির্বাচনকে হালকা ভাবার কোনো সুযোগ নেই, এবারের নির্বাচন কঠিন থেকে কঠিনতর হবে। ৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ শাহজাহান ওমর বীরউত্তম।

রবিবার (৩১ ডিসেম্বর) সকালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সমর্থনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আরও বলেন, নির্বাচন দুই প্রকার- অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক। এখানে যেহেতু বড় কয়েকটি দল নেই, এখানে যদি আমরা ৬০/৭০/৮০ ভাগ ভোট না দেখাতে না পারি তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

আমাদের নেত্রী শেখ হাসিনার দেশে-বিদেশে অনেক শত্রু আছে, তারা চায় না তিনি প্রধানমন্ত্রীত্ব করুন। যদি আমরা ভোট ৬০ পারসেন্টের ওপরে দেখাতে না পারি তখন তারা প্রধানমন্ত্রীকে বলবেন- এ ভোট হয় নাই। এ ভোট গ্রহণযোগ্য নয়।

এ অজুহাতে বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক, ভিসা, গার্মেন্টসসহ বিভিন্ন স্যাংশন দিতে থাকবে। এজন্যই আমাদের ৬০-৭০-৮০ ভাগ ভোটার হাজির করাতে হবে এবং বিপুল ভোটে নৌকাকে জেতাতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ