৭ জানুয়ারির নির্বাচনকে বিশ্ব স্বীকৃতি দেয়নি: দুলু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭ জানুয়ারির নির্বাচনকে বিশ্ব স্বীকৃতি দেয়নি: দুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১৭, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১৭, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচনকে বিশ্ব স্বীকৃতি দেয়নি। নতুন এই সরকার অবৈধ। অবৈধ এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তিনি বিএনপির নেতাকর্মীদের হতাশাগ্রস্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি বলেন, ভোটার বিহীন এই নির্বাচন ছিল শেখ হাসিনার একটি ড্যামি নির্বাচন। নিজেরাই আসন ভাগাভাগি করে নির্বাচনের নামে প্রহসন করেছে। জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সংসদে কোনো বিরোধী দল নেই। দেশের প্রধান বিরোধীদলসহ অধিকাংশ দল এই নির্বাচন বর্জন করায় বিশ্বে এর গ্রহণযোগ্যতা পায়নি।

মঙ্গলবার রাতে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে তিনি সদ্য কারামুক্ত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যে সব নেতাকর্মী গত ২৮ নভেম্বরের পর থেকে মিথ্যা মামলায় আটক হয়ে জেলে ছিলেন এবং আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত হন তাদের পাশে রয়েছে বিএনপি। ধৈর্য্য ধরুন অচিরেই এই অবৈধ সরকারের পতন দেখতে পাবেন।

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, বিএনপির নেতা অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, জেলা যুবদল সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ