৭ দলের সমন্বয়ে ‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ২১, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ২১, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ

শ্রমিক, কৃষক ও জনগণের লড়াই-সংগ্রামের মাধ্যমে আওয়ামী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। এই বৈপ্লবিক লক্ষ্যে সাতটি বামপন্থী রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে ‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র আত্মপ্রকাশ হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর তোপখানা রোডে আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বাম মোর্চার ঘোষণা দেওয়া হয়।
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সাতটি বামপন্থী রাজনৈতিক সংগঠন হলো বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), কমিউনিস্ট ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টি ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ।
জনতার আওয়াজ/আ আ