৭ দাবিতে ইজিবাইক চালকদের সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭ দাবিতে ইজিবাইক চালকদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৪, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৪, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চূড়ান্ত কর গেজেট প্রকাশ এবং তার আলোকে গাড়ির নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিটসহ ৭ দফা দাবিতে চালকরা।

মঙ্গলবার (৪ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে এক সমাবেশে এ দাবি জানায় তারা। সমাবেশ শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে স্মারক লিপি প্রদানের করেন তারা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আপনারা জানেন রিক্সা চালানো কত অমানবিক পরিশ্রমের কাজ। সাম্প্রতিক প্রচণ্ড দাবদাহে যারা মৃত্যুবরণের করেছেন তাদের অধিকাংশ রিকশাচালক। চালকদের এই পরিশ্রম লাঘব করা, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে রিকশায় ব্যাটারি স্থাপন করা হয়। এখন তার দুর্বলতা কাটিয়ে অনেক আধুনিকায়ন হয়েছে। ফলে দ্রুত এই যানবাহন সারাদেশে ছড়িয়ে পড়েছে। সারাদেশে প্রায় ৫০ লাখ চালক পরিবার এইসব ব্যাটারি চালিত থ্রি হুইলার চালানোর উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। এইসব যানবাহন তৈরি, মেরামত, খুচরা যন্ত্রাংশ নির্মাণ, ব্যাটারি, পার্টস বিক্রিসহ নানা ধরনের কাজে আরও প্রায় ১০ লাখ মানুষের জীবন জীবিকা নির্বাহ করে। ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলা ও বিভাগের পর্যাপ্ত নগর পরিবহন না থাকায় কোটি কোটি মানুষ এ পরিবহন ব্যবহার করে। দেশে বিপুল কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ সেক্টরের সাথে যুক্ত মানুষেরা।

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত প্রায় ১২ বছর যাবত নীতিমালা তৈরি করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে সংগ্রাম পরিষদ। কিন্তু এখনও নীতিমালা আলোর মুখ দেখেনি। সাম্প্রতিক সময়ে ঢাকা ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক বন্ধ ঘোষণা পর ঢাকা মহানগরে রিকশা চালকদের ব্যাপক আন্দোলনের মুখে সরকার প্রধান রিকশায় চালকদের দাবি মানতে বাধ্য হন। কিন্তু তারপরেও ঢাকা মহানগরের বেশ কিছু এলাকায় কার্ড/টোকেন ব্যবসায়ীরা পুলিশের সাথে জোগসাজোশ করে রিকশা শ্রমিকদের উপর অবৈধ চাঁদাবাজি করছে।

নেতৃবৃন্দ এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। রিকশা শ্রমিকদের নামে ঢাকা, বরিশাল, সিলেটসহ বিভিন্ন এলাকায় রিকশা শ্রমিক ও ও সংগ্রাম পরিষদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন দেশের ও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাটারিচালিত যানবাহনের থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযান নীতিমালা চূড়ান্ত ও গেজেট প্রকাশ ও তার আলোকে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, লাইসেন্স ও রু পারমিটসহ সংগ্রাম পরিষদ ঘোষিত ৭ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে এবং সদস্য জনার্দন-দণ্ড টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি ও স্কপের অন্যতম নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক সভাপতি শ্রমিক কর্মচারী অন্যতম নেতা ও সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা কমরেড রাজেকুজ্জামান রতন, সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ সদস্য আবু নাঈম খান বিপ্লব, এস এম কাদির, ঢাকা মহানগর সহ-সভাপতি জালাল আহমেদ, যুগ্ম সম্পাদক দাউদ আলী মামুন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ