৭ বছরের অভিমান ভুলে দুঃসময়ে মালাইকার পাশে সালমান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭ বছরের অভিমান ভুলে দুঃসময়ে মালাইকার পাশে সালমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

আরবাজ খানের সঙ্গে ১৯ বছর সংসার করেছেন মালাইকা অরোরা। সেই সূত্রেই খান পরিবারের সঙ্গে তাঁর যোগসূত্র এখনও অটুট। তবে ২০১৭ সালে ভাই আরবাজের সঙ্গে বিয়ে ভাঙার সময় থেকেই মালাইকার সঙ্গে সালমান খানের সম্পর্কে ভাঙন ধরে। একটা সময়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, সালমানের সঙ্গে মালাইকার দূরত্ব তৈরি হয়। কথাবার্তাও বন্ধ ছিল। তবে বুধবার (১১ সেপ্টেম্বর) মালাইকার অরোরার বাবার আত্মহত্যা হওয়ার খবর শুনে দীর্ঘ ৭ বছরের মান-অভিমান দূরে সরিয়ে মধ্যরাতে প্রাক্তন বউদির বাড়িতে হাজির হন সালমান খান।

বাবা অনিল কুলদীপ মেহতা আত্মহত্যার আগে মালাইকার সঙ্গে ফোনে কথাও বলেছিলেন। তার পরই ফোন সুইচ অফ করে দেন। জানা গিয়েছে, তিনি ডিপ্রেশনের রোগী ছিলেন। সেসসময়ে অভিনেত্রী ছিলেন পুণেতে। বাবার আত্মঘাতী হওয়ার খবর পেয়েই শহরে ছুটে আসেন। তার আগেই সকালে সেখানে পৌঁছে যান মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান। সালমানের বাবা-মা সেলিম খান-সহ পরিবারের অন্যান্য সদস্যরাও প্রাক্তন বউমার পাশে থাকতে পৌঁছে গিয়েছিলেন। তবে ভাইজান কিন্তু তখন যাননি। সেই নিয়ে সোশাল মিডিয়ায় কথাও হয় অনেক! তবে বৃহস্পতিবার শেষকৃত্য হওয়ার পর মধ্যরাতে মালাইকার মায়ের ফ্ল্যাটে যান ভাইজান। এদিন সকাল থেকেই সেখানে কড়া পুলিশি পাহারা ছিল। সেলেবরা ভিড় জমিয়েছিলেন মালাইকার সঙ্গে দেখা করতে। দিনের শেষে গেলেন সালমান। সেই মুহূর্ত আপাতত নেটপাড়ায় ভাইরাল।

সালমানকে দেখা গেল পরনে জিন্স, কালো শার্ট। কড়া নিরাপত্তায় মুড়েই শোকাচ্ছন্ন ভাইজান প্রবেশ করলেন মালাইকাদের বাড়িতে। একসময়ে ‘দাবাং’ সিনেমাতেও মালাইকার ‘মুন্নি বদনাম’ আইটেম সং দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। তবে বিগত সাত বছরে আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর খান পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে মালাইকা হাজির থাকলেও তাঁর সঙ্গে সালমানকে কোনও ছবিতে একফ্রেমে দেখা যায়নি। এবার প্রাক্তন বউদির কঠিন সময়ে পাশে দাঁড়ালেন ভাইজান। দুঃসময়ে যেভাবে পরিবারের প্রাক্তন সদস্য মালাইকার পাশে দাঁড়িয়েছে গোটা খান পরিবার, তাতে কুর্নিশ জানিয়েছেন নেটপাড়া।

বুধবার সকালেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মালাইকার বাবা অনিল অরোরা (মেহতা)। খবর পেয়েই অভিনেত্রীর বাড়িতে তড়িঘড়ি ছুটে গিয়েছিলেন আরবাজ খান, অর্জুন কাপুর, কারিনা কাপুর, সাইফ আলি খান, গৌরী খান, দিয়া মির্জা-সহ অনেক তারকাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ