৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২৬, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২৬, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে ২০২৩-২৪ অর্থবছরের জন্য সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস হয়েছে। সোমবার (২৬ জুন) জাতীয় সংসদে বাজেট পাস হয়। ১ জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে।

গত ৩১ মে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে ২৬ জুন বাজেট পাসের জন্য তারিখ নির্ধারণ করা হয়।

গত ১ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ছিল ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে যাত্রা।

বিশাল বড় বাজেটের ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

ঈদুল আজহার জন্য মুলতবি হবে সংসদের চলতি অধিবেশন। ২ জুলাই আবার অধিবেশন শুরু হবে। সপ্তাহখানেক চলার পর বিল পাসের বিষয় বিবেচনায় নিয়ে একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন সমাপ্ত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ