৭২ ঘণ্টার পর বঙ্গোপসাগর থেকে ৪ জেলেকে জীবিত উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭২ ঘণ্টার পর বঙ্গোপসাগর থেকে ৪ জেলেকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ

 

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে গত শুক্রবার মনির হোসেন মালিকানাধীন এফবি ভাই ভাই ট্রলারে জলদস্যুদের হামলার সময় প্রাণে বাঁচতে সাগরে ঝাঁপিয়ে পড়া নিখোঁজ ৯ জেলের মধ্যে চার জেলেকে ভাসমান অবস্থায় গভীর বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়েছে। বাকি ৫ জনের মরদেহ সাগরে ভাসিয়ে দিয়েছে বলে জানিয়েছেন উদ্ধার হওয়া জেলেরা।

সোমবার বেলা এগারটায় বঙ্গোপসাগর থেকে ট্রলারের মাঝি শফিক, ইয়াসিন জোমাদ্দার, জামাল ও আব্দুল হাইকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তালতলির এফবি মা মরিয়ম নামে এক মাছ ধরার ট্রলারের জেলেরা এদেরকে গভীর বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

মারা যাওয়া জেলেরা হলো কাইয়ুম জোমাদ্দার, আবুল কালাম, খায়রুল, আব্দুল আলীম ও ফরিদ মিয়া। এদের সকলের বাড়ি বরগুনার জেলার বিভিন্ন এলাকায়।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সোমবার ভোররাতে চার জেলেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত হয়ে কোস্টগার্ডকে নিয়ে বঙ্গোপসাগর থেকে এফবি মা মরিয়ম ট্রলার থেকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান তুহিন জানান চারজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে আব্দুল হাই নামে এক জেলেকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ