৯ বিচারপতির শপথ পাঠ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৯ বিচারপতির শপথ পাঠ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ১১:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ১১:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দুই বছর আগে নিয়োগ পাওয়া হাইকোর্টের অতিরিক্ত ৯ বিচারপতি স্থায়ী বিচারপতি হিসেবে শপথ পাঠ করেছেন। এদের শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়া ৯ বিচারপতি হলেন, বিচারপতি মো. শওকত আলী চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ, বিচারপতি এ কে এম রবিউল হাসান।

এর আগে, সকালে দুই বছর আগে নিয়োগ পাওয়া হাইকোর্ট বিভাগের অতিরিক্ত ৯ বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তবে অতিরিক্ত বিচারপতি আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনকে স্থায়ী করা হয়নি। তাদের আরো ৬ মাস অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইনমন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ