৯ মহানগর ও ২৭ জেলায় আজ বিএনপির জনসমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৯ মহানগর ও ২৭ জেলায় আজ বিএনপির জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১৯, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১৯, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ

 

চার দিনের কর্মসূচির প্রথম দিনে ৯ মহানগর ও ২৭ জেলায় জনসমাবেশ করবে বিএনপি। আজ শুক্রবার দুপুর আড়াইটা থেকে এক কর্মসূচি পালন করবে দলটি।

বিএনপির মিডিয়া সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর উত্তর জনসমাবেশ আমান উল্লাহ আমাননের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসমাবেশটি শ্যামলী ক্লাব মাঠ আদাবর লিংক রোড বেলা ২ টা ৩০ মিনিট অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিভাগ মহানগর ও জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।

নারায়ণগঞ্জ মহানগর ও জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

কুমিল্লা বিভাগ মহানগর ও জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

সিলেট বিভাগ মহানগর ও জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।

খুলনা বিভাগ মহানগর ও জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রাজশাহী বিভাগ মহানগর ও জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য বেগম সেলিমা রহমান।

ঢাকা বিভাগ টাঙ্গাইল জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

রাজশাহী বিভাগ নওগাঁ জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

চট্টগ্রাম বিভাগ ফেনী জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

খুলনা বিভাগ মাগুরা জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

রংপুর বিভাগ মহানগর ও জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

খুলনা বিভাগ মেহেরপুর জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

ফরিদপুর বিভাগ মহানগর জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য জয়নাল আবেদীন ফারুক।

চট্টগ্রাম বিভাগ রাঙামাটি জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বরিশাল বিভাগ ভোলা জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ