৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায়: সাইমা কুরেশি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায়: সাইমা কুরেশি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাইমা কুরেশি বিয়ে ও সম্পর্ক নিয়ে করা এক বিতর্কিত মন্তব্যের কারণে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি দাবি করেন যে, “৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায়।”

সাক্ষাৎকারে সাইমা কুরেশি বলেন, যেসব পুরুষ পরকীয়ায় আগ্রহী, তাদের উচিত দায়িত্বশীলভাবে বৈধভাবে বিয়ে করা। কারণ তাদের বেপরোয়া আচরণের কারণে পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হতে পারে।

তিনি আরও বলেন, “কারো অনুভূতি নিয়ে খেলার চেয়ে, একজন পুরুষের বৈধভাবে দ্বিতীয়বার বিয়ে করা অনেক ভালো। গোপন সম্পর্কের চেয়ে দ্বিতীয় বিয়েই ভালো। একজন পুরুষ দ্বিতীয়বার বিয়ে করলে, সেটা কেন পরকীয়ার চেয়ে খারাপ হিসেবে বিবেচিত হয়?”

পুরুষদের উদ্দেশে এই অভিনেত্রীর পরামর্শ, পরিষ্কার ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিন এবং অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকুন। ব্যক্তিগত চাহিদা ধর্মীয় নীতিমালার ভিত্তিতে পূরণ করা উচিত, সমাজের চাপে নয়।

সাইমার এসব মন্তব্য ছড়িয়ে পড়ার পরই পাকিস্তানসহ আন্তর্জাতিক পর্যায়েও বিতর্ক শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তার বক্তব্যকে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সমর্থন করছেন, আবার অনেকে নারীর মর্যাদা ও অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন।

উল্লেখ্য, ৫১ বছর বয়সী এই অভিনেত্রী পাকিস্তানি চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেত্রী রোজিনার কন্যা। ২০০৫ সালে তিনি পরিচালক সৈয়দ নূরকে বিয়ে করেন। তবে ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে- দানিয়াল খান, যিনি ইতোমধ্যে অভিনয়ে পা রেখেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ