আমিরুল মোমিনিন মানিক এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমিরুল মোমিনিন মানিক এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ৬, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ৬, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ

 

মো. মঞ্জুর হোসেন ঈসা, বিশেষ প্রতিনিধি
আজ ৬ অক্টোবর রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশ (ট্রাব) এর উদ্যোগে গত ০১ অক্টোবর হামদর্দ কার্যালয়ে ফ্যাসিস্ট কায়দায় প্রতিষ্ঠানের দখলদারিত্বের হীন উদ্দেশ্যে জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক, লেখক ও শিল্পী আমিরুল মোমিনিন মানিক এর উপর হামলার প্রতিবাদ ও হামলার মদদদাতা হামদর্দ ডিরেক্টর ফ্যাসিবাদের দোসর খুনী মুরাদসহ হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ট্রাব সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা ট্রাব’র সহ-সভাপতি জাকির হোসেন, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ট্রাব’র সাধারণ সম্পাদক চ্যানেল আই’র সিনিয়র আলোকচিত্র সাংবাদিক এস এম নাসির, অর্থকথার নির্বাহী সম্পাদক ও ট্রাব’র প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ রহমান, সাংবাদিক গোলাম মোস্তফা, ট্রাব’র সদস্য শাহাদাৎ হোসেন বাবুলসহ বিভিন্ন সাংবাদিক নেতা ও মানবাধিকার কর্মী।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসী মুরাদের নেতৃত্বে আওয়ামী দোসররা জনপ্রিয় সাংবাদিক ও কণ্ঠশিল্পী আমিরুল মোমিনিন মানিক এর উপর নেক্কারজনক হামলা চালিয়েছে হামদদ কার্যালয়ে। এই হামলার সাথে যারা জড়িত তারা বিগত দিনে লুটপাটের সাথে সম্পৃক্ত ছিল। আগামী ৭২ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করার দাবি করেন এবং অসুস্থ আমিরুল মোমিনিন মানিক এর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ