আ.লীগের পক্ষে স্মৃতিসৌধে এসে নারী আটক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ.লীগের পক্ষে স্মৃতিসৌধে এসে নারী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে মোসা. তাহমিনা আক্তার নামে এক নারী আটক করেছে পুলিশ।

স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় ওই নারীর সঙ্গে শিশুসহ মোট ৩ সন্তান ছিল।

আটক মোসা. তাহমিনা আক্তার কুমিল্লার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করেন।

পুলিশ হেফাজতে থাকাকালীন ওই নারী জানান, ইতোপূর্বে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন তিনি। বর্তমানে কিছু করছেন না। ৫ই আগস্টের পর থেকে একজন তৃণমুল কর্মী হিসেবে আওয়ামীলীগের রাজনীতি করছেন। আজ সকালে বাসে ৩ সন্তান নিয়ে একাই বাংলাদেশ আওয়ামীলীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। এছাড়াও স্ব ইচ্ছায় তিনি সন্তানদের নিয়ে এসেছিলেন বলেও উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারী আওয়ামীলীগ ও শেখ হাসিনার পক্ষে থেকে এসেছিলেন, এ সময় তার কাছে একটি লিফলেটও ছিল আওয়ামীলীগের নামে। এছাড়াও স্লোগান দিচ্ছিলেন। তাকে হেফাজতে নেওয়া হয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শিশুদের আটক করা হয়নি বলে নিশ্চিত করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ