ইংরেজী নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান – জাতীয় মানবাধিকার সমিতি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ

২০২৩ এর আগমন উপলক্ষে সবাইকে ইংরেজ ২০২৩ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।
শনিবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। ১ জানুয়ারী প্রতিবছর নতুনভাবে, নতুন উদ্যমে হাজির হয় । পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নতুন বছর ।
তারা বলেন, অতীতের অভিজ্ঞতা ও ব্যর্থতা ভুলে, ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সুন্দর আগামীর প্রত্যাশা করতে পারি। ২০২২ সালের তিক্ত অভিজ্ঞতা যেমন বেদনার্ত করবে আবার অন্যদিকে নুতন উদ্যমে এগিয়ে যেতে তাগিদ সৃষ্টি করবে।
তারা আরো বলেন, নতুন বছরে আমরা সবাই আরো মানবিক হই, মানবতার চর্চা ও ভালোবাসা ছড়িয়ে দেই মানুষের মাঝে। মানবতাবিরোধী ও হীন প্রচেষ্টা থেকে দূরে থাকার শপথ নিয়ে শুরু হোক নতুন বছর।
সবাইকে আবারো বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে নতুনবর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জনতার আওয়াজ/আ আ