ঈদের ছুটিসহ পাঁচ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪২, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদের ছুটিসহ পাঁচ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৩, ২০২৩ ৯:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৩, ২০২৩ ৯:৪৪ পূর্বাহ্ণ

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ঐ দিনসহ ২৮, ২৯ ও ৩০ জুন (মোট ৪ দিন) ঈদুল আযহার ছুটি থাকবে। এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি একই দিন ব্যাংক হলিডে। ঈদ ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে পাঁচ দিন। 

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, আগামী ২৭ জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার (৪ দিন) বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকায় ঐ দিনও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ