আন্দোলন বেগবান করতে ১১ দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬ ২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬ ২:১২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশের চলমান রাজনৈতিক আন্দোলনকে আরও জোরদার ও বেগবান করার লক্ষ্যে টানা ৩৬ দিনের এক দীর্ঘ ও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক ঐক্যজোট।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে এই রাজপথের কর্মসূচি চলবে ১৫ আগস্ট পর্যন্ত।
জনতার আওয়াজ/আ আ