কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৭, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৭, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ

 

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার সাভার ও আশুলিয়ার অনেক এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য ৮ জুন বৃহস্পতিবার বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট আট ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে সাভার পৌর এলাকাসহ ভাটপাড়া, জলেশ্বর, রাজাশন, কমলাপুর, বলিয়ারপুর, কোন্ডা, হেমায়েতপুর, ফুলবাড়িয়া, ব্যাংকটাউন, ব্যাংক কলোনি, গেন্ডা, ইসলামপুর, ফাল্গুনি হাউজিং, নয়ারহাট, আকরান, কালিয়াকৈর, গৌরীপুর, খেজুর বাগান এবং আশুলিয়া, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এছাড়া উল্লেখিত সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ