কুষ্টিয়ায় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ২
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ২৪, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ২৪, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আরকান্দি এলাকা থেকে ১টি পিস্তল, ১টি শর্টগান ও গুলিসহ ২ জনকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (২৪ মার্চ) ভেড়ামারা উপজেলার আরকান্দি এলাকায় ৫ ঘণ্টার অভিযান শেষে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আরকান্দি এলাকার আমিনুর রহমানের দুই ছেলে রোকন উজ জামান (৩২) ও কাকন উজ জামান (৩০)।
জানা যায়, সাম্প্রতিক সময়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি আইনের সুশাসন পুনঃনির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার আরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রোকন উজ জামান (৩২) ও কাকন উজ জামান (৩০) (গ্রাম. আরকান্দি, থানা. ভেড়ামারা, জেলা. কুষ্টিয়া) এর বাড়ি তল্লাশি করে ০১ টি পিস্তল, ০১ টি শর্টগান, ০৬ রাউন্ড পিস্তলের গুলি ও ০৫ রাউন্ড ১২ গুলি উদ্ধার করা হয়।
জনতার আওয়াজ/আ আ