গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মদান আমাদের অনুপ্রাণিত করে: তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মদান আমাদের অনুপ্রাণিত করে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২০, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২০, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মদান পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমাদেরকে অনুপ্রাণিত করেছে।

সোমবার (২০ জানুয়ারি ) শহীদ আসাদ দিবস উপলক্ষে ৬৯ এর গণ-আন্দোলনের শহীদ আসাদুজ্জামানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার তার রুহের মাগফিরাত কামনা করেছেন তিনি।

তিনি বলেন, আমাদের স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ এক অবিস্মরণীয় নাম।

তারেক রহমান বলেন, সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে অকুতোভয় এ বীর সেনানী রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার শোণিতের ধারা বেয়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত হয়েছিল, অর্জিত হয়েছিল এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার।

গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মদান আমাদের অনুপ্রাণিত করে: তারেক রহমান
শহীদ আসাদের আত্মত্যাগ সত্যের পক্ষে দাঁড়াতে উদ্বুদ্ধ করে : প্রধান উপদেষ্টা
গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মদান পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমাদেরকে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, আজকের এই দিনে আমি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মানুষের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে শক্তিশালীকরণই সবচেয়ে জরুরি কাজ বলে মনে করি।

এ জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ