ঘরের দরজা ভেঙে দগ্ধ দম্পতির লাশ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঘরের দরজা ভেঙে দগ্ধ দম্পতির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ণ

 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দগ্ধ দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় কোনাবাড়ীর উত্তর জরুন (সিকদার পাড়া) এলাকার শুকুর শিকদারের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—নীলফামারীর ডিমলা উপজেলার ডাংগারহাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুফিয়ান রহমান (৪০) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৫)। সুফিয়ান রাজমিস্ত্রির সহকারী এবং নাসরিন স্থানীয় নয়াপাড়া এলাকার তাসমিয়া পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।
বাসার মালিক শুকুর শিকদার জানান, ভোড় সাড়ে ৫টার দিকে কর্তব্যরত নিরাপত্তা প্রহরী আল-আমীন ঘরের ভেতর ধোঁয়া বের হতে দেখে বাসামালিককে খবর দেন। পরে তিনি স্থানীয়দের সহায়তায় ছয়তলা ভবনের নিচতলার কক্ষের ভেতর থেকে লাগানো স্টিলের দরজা শাবল দিয়ে ভেঙে ফেলেন। এরপর ঘরে ঢুকে দেখেন, মেঝেতে সুুফিয়ানের লাশ ও খাটের ওপর নাসরিনের অগ্নিদগ্ধ লাশ পড়ে আছে।
তিনি আরও জানান, তাদের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগে থাকতো। তবে কখন, কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলতে পারেরনি। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ থেকেই তারা নিজেরা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‌‘কোনাবাড়ী থানা পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়েছে।’
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ