চলতি মাসেই চালু হচ্ছে মেট্রোরেলের আরও দুই স্টেশন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ

চলতি মাসেই মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আওতাধীন নতুন দুই স্টেশন চালু হচ্ছে। জানা গেছে, আগামী ১৫ মার্চ থেকে মিরপুর ১১ ও কাজীপাড়া স্টেশন চালু হবে। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
জনতার আওয়াজ/আ আ