ছাত্রদল নেতা আব্দুর রহিমের সন্ধান দাবি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ৭:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ৭:২২ অপরাহ্ণ

গভীর উদ্বেগ ও উৎকন্ঠার সাথে জানাচ্ছি যে, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম গত ১২ ডিসেম্বর রাত আনুমানিক ৮ টা থেকে নিখোঁজ রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আব্দুর রহিম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতেই রয়েছে।
আব্দুর রহিমের মাতা আবেদা খানম গত ১২ ডিসেম্বর ২০২২ ওয়ারী থানায় সাধারণ ডায়েরীতে উল্লেখ করেছেন, বিগত ১২ ডিসেম্বর রাত ৮ টা থেকে রহিমকে খোঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার পর থেকে তার ফোন খোলা থাকলেও গত ১৩ ডিসেম্বর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের অপশাসন ও দুঃশাসনের পথে বাধা মনে করে বলেই সরকার জাতীয়তাবাদী আদর্শের বলিষ্ট তরুণ নেতা-কর্মীদের বেছে বেছে তুলে নিয়ে গ্রেফতার ও গুম করছে।
বর্তমান সরকারের মানবতা বিরোধী গুম খুনের কর্মকান্ডের পরিপ্রেক্ষিতে আব্দুর রহিমের নিখোঁজের ঘটনা তার পিতা মাতা সহ পরিবার পরিজন এবং দলের সহকর্মীদের কাছে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্ঠি করেছে।
আমি এই ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছি এবং অবিলম্বে তার সন্ধান দাবি করছি, একই সঙ্গে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোড় দাবি জানাচ্ছি।
জনতার আওয়াজ/আ আ