ট্রাইব্যুনালে হাজির মাহমুদুর রহমান, জেরা করবেন হাসিনার আইনজীবী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ট্রাইব্যুনালে হাজির মাহমুদুর রহমান, জেরা করবেন হাসিনার আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় দিনের মত সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন।

ট্রাইব্যুনাল-১ এ চলছে সাক্ষ্যগ্রহণ। বুধবার এনিসিপির আহ্বায়ক নাহিদ ইসলামেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন তিনি।

সাক্ষ্যে মাহমুদুর রহমান বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ভারতের প্র‍য়াত রাষ্ট্রপতি ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে চুক্তি হয় তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের। দেওয়া হয় চাকরি ও ‘সেইফ এক্সিটের’ নিশ্চয়তা।

এ সময়, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বলেন, শেখ তাপস ও আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেনাবাহিনীকে দুর্বল করাই ছিল এর লক্ষ্য। আওয়ামী ফ্যাসিবাদ সৃষ্ট একটি মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে এটা করা হয়েছিল বলেও জানান মাহমুদুর রহমান। সেই প্লানিংয়ে বিদেশি শক্তি জড়িত ছিল বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে এ পর্যন্ত ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এতে সাক্ষ্য দেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ