ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে রাত পোহাইলেই ভোটগ্রহণ শুরু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে রাত পোহাইলেই ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ

 

ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে রাত পোহাইলেই ভোটগ্রহণ শুরু। ইতোমধ্যে প্রিজাইডিং কর্মকর্তারা কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিচ্ছেন। এবারই প্রথমবারের মতো আসনটিতে ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ সরবরাহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্রিফিং করেন রির্টানিং অফিসার জি এম সাহাতাব উদ্দীন ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। পরে রির্টানিং অফিসার নির্বাচনের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে সরবরাহ করেন।

পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার দুইটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে ঠাকুরগাঁও-৩ আসন। ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। ১২৮টি কেন্দ্রের ৮০৮টি বুথের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হবে।

এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছয়জন প্রার্থী। তারা হলেন ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির মো. ইয়াসিন আলী (হাতুড়ি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) সিরাজুল ইসলাম (টেলিভিশন), জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহমেদ (লাঙ্গল), জাকের পাটির এমদাদুল হক (গোলাপফুল), ন্যাশনাল পিলপলস্ পার্টির (এনপিপি) শাফি আল আসাদ (আম) ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়।

উল্লেখ্য, ভোটকেন্দ্রগুলোতে আইশৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার বিকেল থেকে ভোটকেন্দ্রে র‌্যাব ও বিজিবির সদস্যরা অবস্থান করছেন ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ