প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইলেন খন্দকার মোশাররফ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইলেন খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ

 

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন ব‌লে‌ছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ব‌লে‌ছেন বিএন‌পি দে‌শের বদনাম করার জন্য কিছু ভাড়াটিয়া লোক নিয়োগ দিয়েছে। আমরা তার কা‌ছে জান‌তে চাই । কাদ‌রে‌কে আমরা ভাড়া ক‌রে‌ছি নাম ঠিকানা ব্যাখ্যা ক‌রেন।’

শনিবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মহান বিজয় দিবস ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। আলোচনা সভার আ‌য়োজন ক‌রে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ (বিএসপিপি)।’

খন্দকার মোশাররফ বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন দেশের বদনাম করার জন‌্য ভাড়াটে নিয়োগ করেছে বিএনপি। প্রথম কথা হলো কাদেরকে আমরা ভাড়াটিয়া নিয়োগ করলাম আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে নাম ঠিকানা ব্যখ্যা চাই।’

তিনি বলেন, ‘আজকের আলোচনা সভায় অনেকেই কথা বলেছেন কিন্তু এটা যদি বদনাম হয় তাদের দোষ না। আমরা কাউকে ভাড়া করি নাই। জাতীয়তাবাদী দল কাউকে ভাড়া করে নাই। তাই কাদের ভাড়া করেছি এটা আমরা জানতে চাই।’

দেশের বদনাম বিএনপি করে না বরাবর আওয়ামিলীগই করে আসছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশের বদনাম তো আওয়ামীলীগ করছে। মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র হত্যা করে বাকশাল করেছে। তখনও এই দেশের বদনাম সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। এই সরকার সমাজতান্ত্রিক অর্থনীতির বদলে লুটপাটের অর্থনীতি গড়ে তুলেছে। এতে দেশের বদনাম হচ্ছে। রক্ষী বাহিনী গঠন করে ২০ হাজার মুক্তিযোদ্ধা হত্যা করেছে। আজকে যে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এইগুলা দেশে বিদেশে প্রচার হয়েছে। এতে তো সুনাম না বদনাম হয়েছে।’

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশ বাকশাল না হলেও অলিখিত বাকশাল চলছে। গত ১৪ বছর তারা ক্ষমতায় আছে। বিনা ভোটে, ভোটাধিকার হরণ করে তারা ক্ষমতা চালাচ্ছে। যদি ১৪ সালের নির্বাচনের কথা বলি তা আমরা বয়কট করেছিলাম। ১৫৩টি আসনে বয়কট করেছিলাম। ২০১৮ সালে রাতে ভোট চুরি করেছে। এটা আমাদের কথা না জাপানের রাষ্ট্রদূত বললে সেটা সুনাম হয়েছে? এটা কী বিএনপি বয়ে এনেছে?’

ড. খন্দকার মোশাররফ বলেন, ‘এখানে তো বিএনপির ভাড়াটিয়া নিয়োগের কোনো প্রয়োজন হচ্ছে না। এই বদনাম এই আওয়ামী লীগ করেছে। বাংলাদেশে র‍্যাবের উপরে স্যাংশন দিয়েছে। কেন দিয়েছে। র‍্যাব দিয়ে সরকার অনৈতিক ও ক্ষমতায় টিকে থাকার জন্য আদেশ পালন করিয়েছে। হুকুম নির্দেশ পালন করিয়ে ৬০০ এর উপরে গুম আর ১০০০ এর উপরে বিচার বহির্ভূত হত্যা করিয়েছে।’

তিনি বলেন, ‘এইসব বদনাম কারা বয়ে আনলো? এই সরকার। আজকের বাংলাদেশকে আর গণতান্ত্রিক বাংলাদেশ বলে না। আমেরিকায় একটা গণতান্ত্রিক কনভেনশন হয়েছিলো। সেখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। ব্যখ্যা চাওয়া হলে বলেছিলো, এই বাংলাদেশ আর গণতান্ত্রিক বাংলাদেশ নাই। এটা হাইব্রিড বাংলাদেশ। এটা বদনাম হলে এটা বিএনপির ভাড়াটিয়া কেউ করে নাই। করেছে একটা শক্তিশালী রাষ্ট্র।’

খন্দকার মোশাররফ বলেন, ‘এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যা ইচ্ছে তাই করছে। এগুলো কিভাবে লুকিয়ে রাখবে। আমরা যখনই কোন সমাবেশ করি সরকার আমাদের দমন করাত জন্য ভাড়াটিয়া বাহিনী নিয়োগ করে। ১০ ডিসেম্বর সমাবেশের আগে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যা হয়েছে তা আমি ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর থেকেও হতে দেখি নাই। আমরা তারপরেও সমাবেশ করেছি। আমাদের মূল দাবি এই সরকারের পতন।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএসপিপি-এর আহ্বায়ক অধ্যাপক ড. এ জেড এম জাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহবায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, বিএসপিপি-এর সদস্য সচিব কাদের গণি চৌধুরীসহ পেশাজীবি পরিষদের অন্যান্য নেতা ও সদস্যরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ