প্রবাসীদের প্রত্যাশা নিয়ে প্যারিসে সেমিনার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রবাসীদের প্রত্যাশা নিয়ে প্যারিসে সেমিনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ ১২:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ ১২:৩৬ পূর্বাহ্ণ

 

প্যারিস (ফ্রান্স) থেকে

ইউরো-বাংলা প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আন্তর্জাতিক সেমিনার ২৪ জুলাই রোববার বিকালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। অতিথি ছিলেন- বাংলাদেশ বিজনেস কনসাল্টিং ফ্রান্সের সেক্রেটারি কাজী এনায়েত উল্লাহ, আয়ারল্যান্ডে কর্মরত চিকিৎসক ও কলামিস্ট ডা. জিন্নুরাইন জায়গীরদার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ ব্যুরো চিফ আ স ম মাসুম, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে, নর্থ রিজিওনের সভাপতি হাজী ফয়জুল ইসলাম।

২০১৯ সালে আদি সভ্যতার দেশ গ্রিসের রাজধানী এথেন্সে আন্তর্জাতিক সেমিনারের মাধ্যমে প্রবর্তন করে প্রবাস বন্ধু পদক। তারই ধারাবাহিকতায় ২০২২শে শিল্প-সাহিত্যে সমৃদ্ধশালি দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত সেমিনারে ইউরো-বাংলা প্রেসক্লাবের “প্রবাসবন্ধু” পদকে ভূষিত হন ফ্রান্সের তুলুজে প্রথম স্থায়ী শহীদ মিনার স্থাপনের জন্য, বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন তুলুজ ফ্রান্সের প্রেসিডেন্ট ফকরুল আকম সেলিম, সাংবাদিকতা ও কারি শিল্পে বিশেষ অবদান রাখার জন্য, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাংবাদিকতা ও ইস্টহ্যাডস চ্যারিটি সংস্থা প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার জন্য লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন।

সেমিনারে আলোচক ছিলেন চ্যানেল এস এর সিনিয়র সাংবাদিক নুরে আলম রব্বানী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর ইউরোপ এর জয়েন্ট ব্যুরো চীপ আফজাল হোসেন, অস্ট্রিয়া প্রবাসী দৈনিক জনতার কন্ঠ এর সম্পাদক মাইদুল মিয়া, লন্ডন বাংলা প্রেসক্লাব এর কোষাধক্ষ্য সালেহ আহমদ এছাড়াও লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কবি-সাহিত্যিক সাংবাদিকরা আগমন করেন সেমিনারে।

ইউরো-বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক, কলামিস্ট, ওসমানী স্বর্ণপদকপ্রাপ্ত তাইজুল ফয়েজের সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি এম আলী চৌধুরী, বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদের পরিচালনায় ২৫ দফা দাবি আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপন করেন আলতাফুর রহমান, সুজাউদ্দৌলাহ, সৈয়দা তৌফিকা শাহেদ, আলী আজম খান, সুব্রত ভট্টাচার্য শুভ, শাহিন আরমান চৌধুরী, জাকির হোসেন, নাসির আহমদ, আকিল ইব্রাহিম, গোলাম মাহমুদ আজম, সাংবাদিক এনায়েত সোহেল, ইমরান মোহাম্মদ, আলী হোসেন, সাংবাদিক অধ্যাপক অপু আলম।

সেমিনারের মূল প্রবন্ধ রচনা করেছেন ইউরো-বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ। সেমিনারের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সহ-সভাপতি নাজমুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্স শাখার সভাপতি তাজ উদ্দীন, কবিতা পাঠ করেন সাধারণ সম্পাদক কবি সোহেল আহমদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক দেবেশ বড়ুয়া, শাহ সোহেল, সোহেল আহমদ, জুয়েল আহমদ, রুবেল আহমদ, এমদাদুল হক রুবেল, এনামুল হক মুন্না, সাহেদ আহমদ, জাকির হোসেন খান, মাইদুল মোহাম্মদ, নাঈম আহমদ, তারেক আহমদ, ময়নুল হক, মরিয়ম বেগম সুরমা, মৌসুমী চক্রবর্তী, সাকেরা বেগম, রাজিব, তারেক, মিরর ব্যান্ড, অহনা।

২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় ইউরো বাংলা প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে সৃজনশীল কাজের মাধ্যমে ইউরোপ তথা বহির্বিশ্বে প্রবাসীদের মন জয় করতে সক্ষম হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ